1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এম.এন.স্কুলের ক্লাস পার্টি ও নবান্ন উৎসব অনুষ্ঠিত

কাফি খান, ময়মনসিংহ:
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত
ময়মনসিংহের এম. এন. ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ক্লাস পার্টি ও নবান্ন উৎসব-২০২৫।
দুই দিনব্যাপী এ উৎসবের প্রথম দিন ১২ নভেম্বর মর্নিং শিফটের শিক্ষার্থীরা এবং পরদিন ১৩ নভেম্বর ডে শিফটের শিক্ষার্থীরা অংশ নেয়। সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে উৎসবের নানা আয়োজন।
“নবান্ন উৎসবে, মেতে উঠি একসাথে এই স্লোগানে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল সাজে।
উৎসবে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শিক্ষার্থীদের হাতে তৈরি পিঠা, পায়েস, ব্যানার, আলপনা, ফসলি সাজসজ্জা ও ঐতিহ্যবাহী গ্রামীণ উপকরণে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর। বিদ্যালয়ের অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, “নবান্ন উৎসব কৃষি সংস্কৃতির এক জীবন্ত ঐতিহ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সংস্কৃতিচেতনা ও সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।
অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, লোকগান, ঐতিহ্যবাহী খাবার পরিবেশন এবং শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন হস্তনির্মিত পণ্যের প্রদর্শনী। সমবেত নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে উৎসবের পরিসমাপ্তি ঘটে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর