1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পূবালী ব্যাংক কর্তৃক MIST-কে আর্থিক সহায়তা প্রদান

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

পূবালী ব্যাংক পিএলসি. সম্প্রতি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (EECE) বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প “MIST Mavirov” জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। 

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, MIST-এর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (EECE) বিভাগের অধ্যাপক ক্যাপ্টেন দিদারুল ইসলামের নিকট আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, আহমদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান এবং মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক পিএলসি সবসময় শিক্ষা, গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অবদান রেখে চলেছে। ব্যাংকটি বিশ্বাস করে, তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণা ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর