1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই গোষ্ঠির মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট ,আটকঃ ৪

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৬২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই গোষ্ঠির মধ্যে আজও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় ব্যাপক ককটেলের বিস্ফোরণ ও ১০/১২টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ । 
জানাযায়, সম্প্রতি জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের  জের ধরে বিরাসার গ্রামের বাবুল মিয়ার বড় গোষ্ঠির আলামিন একই গ্রামের মিজান আনসারির সাহেব বাড়ি গোষ্ঠির মহিদ মিয়া ও তার ছেলেকে মারধর করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এরই জের ধরে শনিবার সকাল থেকে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের পাশাপাশি ককটেলের বিস্ফোরন ঘটায় ।
এ সময় উভয় পক্ষের অন্তত ১০/১২টি বাড়ি ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের জেলা প্রধান নিউটন দাস জানান ভোর রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি ।
এসব বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের একাধিক পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর