1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

অবৈধ স্বর্ণ আত্মসাতের ঘটনায় অপপ্রচার ও গুজবের প্রতিবাদে বিএনপির আয়োজনে সাংবাদিক সম্মেলন

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি :
  • প্রকাশে সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত
অবৈধ ৫ কেজি ওজনের ১২ কোটি টাকার অবৈধ স্বর্ণ আত্মসাতের ঘটনায় জড়িয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দীনসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও গুজবের প্রতিবাদে সীমান্ত ইউনিয়ন বিএনপির আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিএনপির নেতাদের জড়িয়ে অপপ্রচার ও গুজবের প্রতিবাদে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় গোয়ালপাড়া বাজারে সীমান্ত ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ওই ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক সাইফুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন,বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি ভালো অবস্থানে রয়েছে। বিএনপির এই ভালো অবস্থান ও দলের সুনাম নষ্ট করার জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চোরাকারবারীদের ৫ কেজি ওজনের ১২ কোটি টাকার অবৈধ স্বর্ণ আত্মসাতের বিষয়টি নিয়ে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। যা অত্যন্ত নেক্কারজনক।
সাংবাদিক সম্মেলনে আরও বলা হয়, সম্প্রতি গোয়ালপাড়া থেকে ৫ জনকে অপহরণ করার পর সাধারণ কৃষক স্বপন আলীসহ আরও দুজন জানিয়েছেন, তাদের অপহরণের সঙ্গে আব্দুল মজিদ, শাহিন, সাইফুল, রুহুল ও লালন জড়িত। তারা সবাই যশোর এলাকার ভারতীয় স্বর্ণ চোরাকারবারীর লোক।জীবননগরের কেউ অপহরণের সঙ্গে জড়িত ছিল না। একই কথা জানিয়েছে, তাদের পরিবারের সদস্যরাও। তারপরও জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েনসহ বিএনপি নেতাদের নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। ময়েন, আব্দুল মজিদসহ অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে তাদের ছাড়ানোর চেষ্টা করেন। তবে বিষয়টি সমাধান করতে না পারায় তিনি প্রশাসনের দারস্ত হওয়ার জন্য বলেন। এ ঘটনার সঙ্গে এর বাইরে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি উপকার করতে গিয়ে নানা মিথ্যা অপবাদের শিকার হচ্ছেন।
সাংবাদিক সম্মেলনে অপহরণের শিকার স্বপন আলীসহ ভুক্তভোগী ৪ জন সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, তাদের অপহরণের সঙ্গে আব্দুল মজিদ, শাহিন, সাইফুল, রুহুল ও লালন। এছাড়া ভারতীয় অবৈধ স্বর্ণ চোরাকারবারী ও যশোরের লোকজন জড়িত।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, সীমান্ত ইউনিয়ন বিএনপি সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক বদরুদ্দিন বাদল এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি সদস্য টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মোহাম্মদ আবু তালেব ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, সহ-সভাপতি বিপলুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, অবৈধ স্বর্ণ আত্মসাৎকে কেন্দ্র করে গত ১২ ও ১৩ অক্টোবর গোয়ালপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৩৫), আনারুল ইসলাম (৫০), হাসান মিয়া (২৬), আবুল হোসেন (২৭) ও স্বপন ইসলামকে (৪৪) অপহরণ করা হয়। গত বুধবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি), সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও পুলিশ সুপারের বিশেষ একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের রেজাউল ইসলামের খামারবাড়ী থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। এ সময় বিল্লাল হোসেন (৪০), সাগরিকা খাতুন (২৮) ও বিকাশ দেবনাথকে (৩০) গ্রেপ্তার করা হয়। এর আগের দিন জীবননগর থানা পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর