1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নবীনগরে ৫১৯৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি প্রণোদনায় ৫১৯৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। 
মঙ্গলবার দুপুরে নবীনগর কৃষক প্রশিক্ষণ হল রুমে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর।
নবীনগর উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্তের সঞ্চালনায় বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
নবীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন জানান, চলতি মৌসুমে মোট ৫১৯৫ জন কৃষকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেয়া হবে। এর মধ্যে সরিষা ৩৫০০ জন, বোরো ধান ১২০০ জন, গম ২০০ জন, মসুর ১৫৫ জন, সূর্যমুখী ৭০ জন, বাদাম ৭০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
তিনি আরো জানান, কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর