1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আমরা যতো অপকর্ম করি, এসবের খেসারত ভোটের দিন দিতে হবে-ইঞ্জিনিয়ার শ্যামল 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পঠিত
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, সামনের যে নির্বাচন অনেকে ভাবতে পারেন আওয়ামী লীগ নাই, আমাদের মাঠ খালি, তা ভুল ধারনা।
ঢাকসু, চাকসু থেকে শুরু করে সারাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর নির্বাচনে দেখুন আমাদের কি হয়েছে? আমরা চাই আমাদের নেতা-কর্মীরা সঠিক ভাবে চলুন, যাতে এই বিশ্ববিদ্যালয় নির্বাচনের মতো আমাদের যেন খেসারত দিতে না হয়। আমরা যতো অপকর্ম করি, এসবের খেসারত ভোটের দিন দিতে হবে।
তিনি শুক্রবার রাতে শহরের মধ্যপাড়া জুবলী রোড এলাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সহ-সভাপতি  প্রয়াত অ্যাডভোকেট হামিদুর রহমানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রয়াত হামিদুর রহমানের কন্যা ডাঃ শারমিন সুলতানা টুনটুনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন রিপন ও জেলা যুবদলের যুগ্ম  সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায়  প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল আরো বলেন, আমাদের নতুন প্রজন্ম, যারা ২০১৪, ২০১৮ ও ২০২৪-এ ভোট দিতে পারে নাই, তারা খুবই সচেতন। আমরা কোন ভুল করলে আগামী ফেব্রুয়ারি
মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এর খেসারত দিতে হবে। আপনারা এমন কোন কাজ করবেন না, যাতে দলের দূর্নাম হয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন, যারা দলের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। শুধু ব্রাহ্মণবাড়িয়াতে নয়, সারাদেশে প্রায় ৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। কোন ব্যক্তির অপকর্মের দায়ভার দল নিবে না।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি,  জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, গোলাম সারোয়ার ভ‚ইয়া খোকন, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন প্রমূখ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর