1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার রুদ্রনগর গ্রাম থেকে ৫ কেজি ৯১২ গ্রাম ওজনের অবৈধ রূপা জব্দ করেছে বিজিবি 

রিফাতর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পঠিত
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী রুদ্রনগর গ্রাম থেকে ৫ কেজি ৯১২ গ্রাম ওজনের অবৈধ রূপা জব্দ করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় রূপা জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এদিন রাত পৌঁনে ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, দর্শনা সীমান্ত এলাকা ব্যবহার করে চোরাকারবারী চক্র রূপা পাচার করবে।
এই সংবাদের ভিত্তিতে, বিজিবির একটি সশস্ত্র দল সীমান্ত পিলার নম্বর ৭৭/২-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৪ কিলোমিটার দূরে রুদ্রনগর গ্রামের মাথাভাঙ্গা নদীর পাশে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। টহলদল বিকাল সাড় ৫টায় সীমান্তের দিক থেকে দ্রুত গতিতে আসা ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে একটি মোটরসাইকেলযোগে যেতে দেখতে পেয়ে তাদের থামার জন্য সংকেত দেয়। কিন্তু তারা মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
এরপর ​মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে তল্লাশি করে তার ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ভারতীয় রূপার বলগুলো লুকানো অবস্থায় পাওয়া যায়। জব্দকরা রূপা এবং মোটরসাইকেলের তালিকা মূল্য ২৩ লাখ ১ হাজার ৯৬৮।
​
এই চোরাচালানের ঘটনায় দর্শনা বিওপির হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে ২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধারকরা মোটরসাইকেলটি দর্শনা থানায় এবং ভারতীয় অবৈধ রূপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর