1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের৮৯তম উপশাখা উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৮৯তম উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২৭ অক্টোবর, সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ রাফাত উল্লা খান বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক সবসময় গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধার পাশাপাশি শরীয়াহ্ মোতাবেক সুদমুক্ত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। আর তারই ধারাবাহিকতায় আজ আমরা বন্দরনগরী চট্টগ্রামে এই উপশাখাটি উদ্বোধন করছি। এ অঞ্চলের স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীবৃন্দ এই উপশাখা থেকে আমানত ও বিনিয়োগ সুবিধা, রেমিট্যান্সসহ অন্যান্য সকল আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশিএই এলাকার অর্থনৈতিক উন্নয়নে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সহযোগী হবে, ইনশাল্লাহ্।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনাপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঞা, এস. এম. আবু জাফরএবং প্রধান কার্যালয়ের ঊর্র্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় ফিরিঙ্গি বাজার উপশাখায় চট্টগ্রাম সেন্ট্রাল রিজিওন হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টমোঃ সোয়েব ইসলাম চৌধুরী, চট্টগ্রাম আউটস্কার্ট রিজিওন হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জামশেদ আহমেদ চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী-পেশারবিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ী, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হন।

উল্লেখ্য, বর্তমানে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক সারাদেশে ২২৬টি শাখা ও ৮৯টি উপশাখা ও ৭৪৫টি এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহক সেবা প্রদান করছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর