1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পথচারী ও রোজাদারের মাঝে রাইট টক বাংলাদেশের ইফতার

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৩২ বার পঠিত

জনপ্রিয় সামাজিক সংগঠন “রাইট টক বাংলাদেশ” এর পক্ষ থেকে দেড় শতাধিক পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার উপহার দেয়া হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) ১৮ রমজান বিকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করে রাইট টক বাংলাদেশ এর সদস্যরা।

ইফতার উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনির প্রতিষ্ঠাতা,চেয়ারম্যান ও সাংবাদিক আল আমিন এম তাওহীদ, সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার জলি, সহ-সভাপতি আরিফুল হক, তানবীরুল রিপন, ছালদার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি সাধক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রোহিত রওশন, আবুল বাশার শামীম, শান্তা আক্তার, কোষাধ্যক্ষ রাকিব হোসেন শাওন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জান্নাতুন মনি, দপ্তর সম্পাদক কামরুল হাসান মেহেদী, ক্রীড়া সম্পাদক আরফাত সিদ্দিকী, গণযোগাযোগ সাদী আব্দুল্লাহ, ধর্ম সম্পাদক জহির রায়হান ও দুর্যোগ ত্রাণ সম্পাদক ইসরাফিল হোসেন এবং সহ-বিজ্ঞান সম্পাদক রাফসান আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সিয়ামসহ থানার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এসময় রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন, এই সংগঠন আর্তমানবতার সেবায় নিয়োজিত। মানুষের উপকার করা হচ্ছে মহৎকাজ, এটার চেয়ে বড় সম্মানের কিছুই নেই। বাংলাদেশ যতদিন আছে রাইট টক বাংলাদেশ ততদিন দেশ সেবায় কাজ করে যাবে। প্রতিটা নাগরিককে স্মার্ট নাগরিক গড়ে তুলতে এই রাইট টক বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করবে।

রাইট টক বাংলাদেশ সবসময় মানুষের কল্যাণে কাজ করছে জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার জলি বলেন, শুধু ইফতার উপহারই নয় যেকোন সময় দেশের মানুষের জন্য কাজ করার অঙ্গিকার নিয়ে রাইট টক বাংলাদেশ পাশে থাকবে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুললেও এই সংগঠন কাজ করে যাবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর