1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহে ধর্ষকের বিচারের দাবীতে মানববন্ধন

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি: 
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায়  থানায় মামলা না নেওয়ায় ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করেন। আসামী গ্রেফতার না করায় আজ উপজেলা পরিষদের সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা ধর্ষণ কারীর বিচারের দাবী জানিয়ে বক্তব্য প্রধান করেন।
উল্লেখ্য যে, ধর্ষণকারী আল মামুন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে ধর্ষণের শিকার মেয়ের প্রতিবেশি। বিবাহিত ও দুই সন্তানের জনক হওয়া সত্ত্বেও এমন জঘন্য কাজ করায় মামুনের শাস্তির দাবিতে আদালতে মামলা দায়ের করেছেন ভিকটিমের পরিবার।
অভিযুক্ত মামুন ঈশ্বরগঞ্জ উপজেলার চাপিলাকান্দা গ্রামের মো. আঃ সালামের ছেলে।​মামলার অভিযোগকারী ও ভিকটিমের ভাই জানান, অভিযুক্ত আল মামুন একজন দুশ্চরিত্র ও লম্পট প্রকৃতির লোক। মাদ্রাসায় যাওয়ার পথে আল মামুন মেয়েটিকে ফুসলিয়ে ঈশ্বরগঞ্জ বাজারের কথা বলে অটোরিকশায় তুলে নেয়।
​অভিযোগ পত্রে বলা হয়েছে, মামুন ভিকটিমকে জয়পুরহাটে নিয়ে গিয়ে একটি বাসায় রাখে এবং সেখানে খুন-জখমের ভয় দেখিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। দীর্ঘ ১৫ দিন পর সে ছাত্রীকে ঈশ্বরগঞ্জের সোহাগী বাজারের কাছে ফেলে রেখে পালিয়ে যায়। ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, আমাকে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করা হয়েছে। আমি এর বিচার চাই। অভিযুক্ত মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সে জানায়, ‘বিষয়টি ঘরোয়াভাবে সমাধানের চেষ্টা চলছে’।
​এ বিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নেওয়ায়, ভিকটিমের পরিবার অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছে। অভিযুক্ত আল মামুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত/২০২৫) এর ৭ (অপহরণ) ও ৯(১) (ধর্ষণ) ধারায় একটি পিটিশন মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল রহমানকে একাধিকবার কল করলেও উনি ফোন ধরেননি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর