1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটস’-এর ৪র্থ সংখ্যা প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)-এর ইংরেজি বিভাগ থেকে প্রকাশিত গবেষণাধর্মী সাময়িকী ‘ক্রিটিক্যাল ইনসাইটস’-এর চতুর্থ সংখ্যা বের হয়েছে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের অফিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এর মোড়ক উন্মোচন করা হয়।প্রতিবছর শরৎকালে প্রকাশিত এই সাময়িকীতে ইংরেজি সাহিত্য, ভাষাতত্ত্ব, ইংরেজি ভাষা শিক্ষা, সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক মৌলিক গবেষণা নিবন্ধ প্রকাশ করা হয়। সর্বশেষ সংখ্যাটিতে দেশি ও বিদেশি বিশিষ্ট গবেষকদের প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে যা এই সাময়িকীর ক্রমবর্ধমান একাডেমিক মর্যাদার প্রতিফলন।

অনুষ্ঠানে সাময়িকীর সম্পাদক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম সারওয়ার চৌধুরী গবেষক ও পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি আরও বিস্তৃত পাঠকগোষ্ঠীর কাছে পৌঁছানোর লক্ষ্যে সাময়িকীকে অনলাইনে প্রকাশের পরিকল্পনার কথা জানান।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সাময়িকীর উপদেষ্টা ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি, আশা প্রকাশ করেন যে ‘ক্রিটিক্যাল ইনসাইটস’ শিগগিরই একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণাপত্রে পরিণত হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষকদের জন্য মূল্যবান উৎস হিসেবে কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সাময়িকীর প্রকাশক ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, একাডেমিক গবেষণাকে সমাজ পরিবর্তন ও জ্ঞানচর্চার প্রসারের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গবেষণার উদ্দেশ্য শুধু বিশ্ববিদ্যালয়ের সীমায় আবদ্ধ থাকা নয়; বরং তা সমাজের সার্বিক উন্নয়ন ও মানবিক বোধের বিকাশে অবদান রাখা।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী সম্পাদক সামি হোসেন চিশতি, সম্পাদকীয় বোর্ডের সদস্য দিলীপ কুমার সরকার এবং ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিয়া ইসলাম।

২০২২ সালে যাত্রা শুরুর পর থেকে ‘ক্রিটিক্যাল ইনসাইটস’ নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে যা বিশ্ববিদ্যালয়টির একাডেমিক উৎকর্ষ ও গবেষণাধর্মী চর্চার ধারাবাহিকতার বহিঃপ্রকাশ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর