1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বসতঘরে আগুন দিল দুর্বৃত্তরা

বিমল দেবনাথ মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৬১ বার পঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরিদ কান্দি গ্রামে কথা কাটাকাটির জেরে মোঃ আবুল হাসান বেপারীর বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৪ অক্টোবর ২৫) রাতে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের সোফা সেট পুড়ে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এতে তাদের আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত মোঃআবুল হাসান বেপারী জানান, গতকাল রাতে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুনে ঘরের সোফাসেট সহ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনার সময় বিদ্যুৎ ছিলনা এবং ঘরে লোকজন ঘুমিয়ে ছিল কিন্তু হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিক পরিবারের সদস্যরা জেগে ওঠে আগুন নিয়ন্ত্রণ আনে এবং তাৎক্ষণিক বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

কথাকাটাকাটি জেরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ক্ষতিগ্রস্তের এক আত্মীয় বলেন, রাতে খবর পেয়ে এসে দেখি ঘরের সম্পূর্ণ সোফা সেট পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই।

সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন বলেন, দুর্বোত্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হক জানান, এ বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর