1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে এনআরবিসি ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ তারিখে ফেনীতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধায়নে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের কর্মসূচি স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) প্রকল্পের অংশ হিসেবে মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

প্রশিক্ষণে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা, বিনিয়োগ, ব্যবসা পরিচালনা, উদ্যোগ গ্রহণ এবং ব্যবসায়িক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুল ইসলাম, এনআরবিসি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ-২ এর প্রধান শেখ আহসানুল হক, কুমিল্লা জোনের প্রধান কাজী মোহাম্মদ জিয়াউল করীমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সরকার ও বাংলাদেশ ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা এনআরবিসি ব্যাংক প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছি। এনআরবিসি ব্যাংকের সারাদেশে বিস্তুত বিপুল সংখ্যক শাখা ও উপশাখার মাধ্যমে আমরা স্বল্প সুদে সহজ শর্তে অতিক্ষুদ্র ও ক্ষুদ্রখাতে অর্থায়ন করছি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর