1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফল ২০২৫ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) ফল ২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে এক নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। ২৩ অক্টোবর, ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে। শিক্ষার্থীদের তাদের নতুন শিক্ষাজীবনে দিকনির্দেশনা ও শুভেচ্ছা জানানোর লক্ষ্যে এসইইউ-এর একাডেমিক স্কুলগুলো দুটি ভিন্ন সেশনের আয়োজন করে।

প্রথম সেশনে আর্কিটেকচার, ইইই, সিএসই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং বাংলা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া। একই দিনে অনুষ্ঠিত দ্বিতীয় সেশনে বিবিএ এবং এমবিএ প্রোগ্রামের পাশাপাশি অর্থনীতি এবং ইংরেজি বিভাগের নতুন শিক্ষার্থীরা যোগ দেয়। এই সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদেরকে নিজ নিজ বিভাগ বা অবস্থানের সাথে মানিয়ে নিয়ে সর্বোচ্চটা অর্জনের জন্য সচেষ্ট হবার আহ্বান জানান। তাঁরা জীবনের কোন স্তরে থেমে না গিয়ে সর্বদাই নিজেকে প্রস্তুত রাখার পরামর্শ দেন যেন কোন সুযোগ আসলে সেটি মিস হয়ে না যায়।

সকল সেশনেই সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন এবং রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.)ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এছাড়াও সংশ্লিষ্ট ডিন এবং বিভাগীয় প্রধানগণ শিক্ষার্থীদের স্বাগত জানান।

এই অনুষ্ঠানগুলোর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সাউথইস্ট ইউনিভার্সিটির একাডেমিক পরিবেশ ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দেওয়া, যা তাদের প্রাণবন্ত এবং সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার শুভ সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর