1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি নেতা এম এ মজিদ

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি: 
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪৩৬ বার পঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যস্ত সময় পার করছেন উপজেলা বিএনপির সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মজিদ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ করে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি দলের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন পুরো দেশজুড়েই নির্বাচনী আমেজ বিরাজ করছে। ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের রাজনীতির মাঠও এর ব্যতিক্রম নয়। গণঅভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিনের সাংগঠনিক শক্তির কারণে মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রমে বিএনপি এগিয়ে রয়েছে বলে স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ ১৭ বছর পর দেশে স্বাভাবিক নির্বাচনী পরিবেশ ফিরে এসেছে। ফলে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থী, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন সবাই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করছেন। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসকে সম্ভাব্য নির্বাচনের সময় হিসেবে উল্লেখ করেছেন। এদিকে, নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও প্রার্থী বাছাই ও মাঠ পর্যায়ের প্রচারণা কার্যক্রমে দলগুলো এখন ব্যস্ত সময় পার করছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জও এর বাইরে নয়।
গত বছরের জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকা ছেড়ে চলে গেলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মাঠে সক্রিয় হয়ে ওঠেন। তৃণমূল পর্যায়ে এখন সরব রাজনৈতিক কর্মকাণ্ড। মনোনয়নপ্রত্যাশীরা নিজেদের অবস্থান সুদৃঢ় করতে ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, অংশ নিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম ইঞ্জিনিয়ার এম এ মজিদ বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছি এবং আমি আমার ক্লিন ইমেজ ধরে রাখতে চাই। বিশেষ করে ঈশ্বরগঞ্জের চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়ন, নারী উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের প্রশিক্ষণ এবং শিক্ষার প্রসারে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, আমি মাঠে অনেক আগেই নেমেছি। ঈশ্বরগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য দিনরাত কাজ করেছি। ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছি। তারা আমাকে পেয়ে খুশি, আমিও তাদের ভালোবাসায় অনুপ্রাণিত হচ্ছি। রাজনীতির পাশাপাশি ইঞ্জিনিয়ার এম এ মজিদ একজন সমাজসেবক হিসেবেও পরিচিত। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি।
এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি উপজেলার কোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য, সাকুয়া গ্রামে মজিদীয়া দাখিল মাদরাসা,তাহেরপুর গ্রামের জামিয়া হোসাইনিয়া মাদ্রাসা ও জামিয়া শ্যারিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা। সমাজসেবামূলক কর্মকাণ্ড, শিক্ষার বিস্তার ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তার অবদান স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও ইঞ্জিনিয়ার এম এ মজিদ নিজেকে নিবেদিত রেখেছেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর