1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম শনিবার (১৮ অক্টোবর) ভোরে গোপন সংবাদ ভিত্তিতে সদর থানাধীন বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুজন মাদক কারবারিকে আটক করে তাদের হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সুজন আলী (২৯) ফরিদগঞ্জ, পঞ্চপল্লী-থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর বর্তমান -বাড়ী নং- ৪৭, (মধুমিয়ার টিনসেড বাড়ির ভাড়াটিয়া), করাতিটোলা ছোট মসজিদ সংলগ্ন মধুমিয়ার বাড়ির ভাড়াটিয়া, ৩৯ নং ওয়ার্ড থানা-যাত্রাবাড়ী দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা।

শামীম মৃধা (৩০) গৌরনদী বরিশাল বর্তমান ঠিকানা -বেজুড়া, যমুনা ইন্ডাস্ট্রিজ এর বিপরীতে (কামরুলের বাড়ির ভাড়াটিয়া), মাধবপুর জেলা-সিলেট।ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর