1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে নাগরিক ফোরামের মানববন্ধন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে একটি স্পেশাল ট্রেন চালুসহ চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রা-বিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক অ্যাডভোকেট আবদুন নূর, জেলা সিপিবির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামাল, উদীচী শিল্পীগোষ্ঠির সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন, জেলা সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন আহমেদ, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সোনালী সকালের সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন ৬-৭ হাজার যাত্রী ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু বিপুল পরিমাণ যাত্রীর তুলনায় টিকিট সংখ্যা খুবই কম। যার ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই দ্রুত ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে একটি স্পেশাল ট্রেন চালু, এবং আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতিসহ বিদ্যমান ট্রেনগুলোর আসন সংখ্যা বৃদ্ধিসহ টিকিট কালোবাজারী বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর