1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

গাজীপুরের অবৈধ মেলায় লটারীর নামে জুয়ার আসর, বিক্ষোভে উত্তাল জনতা

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর : 
  • প্রকাশে সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
যেখানে প্রশাসন, পুলিশ ও ক্যান্টনমেন্টবোড কেউ অনুমতি দেয়নি, সেখানে এতবড় অবৈধ মেলা কীভাবে দিব্যি চলছে এলাকাবাসী জানতে চেয়েছে ?
গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় ‘ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আড়ালে প্রতিরাতে চলছে জুয়ার আসর, লটারির নামে প্রতারণা। এই অবৈধ মেলা বন্ধের দাবিতে গত শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা-গাজীপুর-শিমুলতলী সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী ও মুসুল্লিরা। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে গুরুত্বপূর্ণ এই সড়কে। পরে বিক্ষুব্ধ জনতা প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম দিয়ে সতর্ক করে-এ সময়ের মধ্যে মেলা বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরির নির্ধারিত স্থানে “ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাচ্ আয়োজনের নামে ‘বেনারশী ইভেন্ট ম্যানেজমেন্ট-এর মালিক বাদল মিয়া গত ২৭ আগস্ট থেকে অবৈধভাবে এই মেলা চালু করেন। আয়োজকরা গাজীপুর জেলা প্রশাসন বা মহানগর পুলিশের কোনো অনুমতিই নেননি। অথচ প্রতিদিনই সেখানে চলছে লটারির নামে জুয়া ও প্রতারণার রমরমা ব্যবসা।
অভিযোগ রয়েছে, গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই শতাধিক বিক্রয় কর্মী রাস্তায় রাস্তায় ঘুরে লটারির টিকিট বিক্রি করে প্রতিদিন প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার টিকিট বিক্রি করছে। পুরস্কার হিসেবে মোটরসাইকেল, ফ্রিজ, ল্যাপটপ, স্বর্ণালংকারের লোভনীয় প্রলোভন দেখিয়ে তারা খেটে খাওয়া সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। ড্রতে নাম ওঠে কেবল আয়োজকদের ‘নিজেদের লোকজনের। প্রকৃত ক্রেতারা কিছুই পাচ্ছেন না-বরং প্রতারিত হয়ে নিঃস্ব হচ্ছেন নিম্ন আয়ের পরিবারগুলো।
স্থানীয়দের দাবি, জুয়ার পাশাপাশি মেলায় চলছে অশ্লীল নাচগান, যা এলাকায় অশান্তি ও যুবসমাজের নৈতিক অবক্ষয় ডেকে এনেছে। এমনকি গত ৩০ সেপ্টেম্বর মেলার নাগরদোলায় দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হন।
ডুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মেলার বিরোধিতা করে গত ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। তাতে যানজট, শব্দ দূষণ ও শিক্ষার পরিবেশ নষ্ট হওয়াসহ নানা অভিযোগ তুলে মেলা বন্ধের দাবি জানানো হয়। কিন্তু প্রশাসন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, এই মেলার জন্য কোনো আবেদন বা অনুমতি জেলা প্রশাসনের কাছে আসেনি, তাই অনুমোদনের প্রশ্নই ওঠে না। তবে তারা মেলা করবে এমন একটি চিঠি দিয়েছে মাত্র আমরা তাদের কোন ধরনের অনুমতি দেইনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, “মেলার অনুমতির জন্য কেউ আবেদন করেনি। তাই পুলিশও কোনো অনুমতি দেয়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নিকট থেকে তারা মেলা পরিচালনা করার কোন অনুমতি পায়নি।
অন্যদিকে, আয়োজক মাহমুদ দাবি করেন, সেনাবাহিনী অনুমতি দিয়েছে-কিন্তু গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা আবুজর গিফারী বলেন, “আমাদের কেবল জানানো হয়েছিল, কিন্তু কোনো অনুমতি দেয়া হয়নি।
এলাকাবাসীর প্রশ্ন-যেখানে প্রশাসন, পুলিশ ও ক্যান্টনমেন্ট কেউ অনুমতি দেয়নি, সেখানে এতবড় অবৈধ মেলা কীভাবে দিব্যি চলছে?
এখন সকলের চোখ প্রশাসনের দিকে-তিন দিনের আলটিমেটাম শেষে কী ব্যবস্থা নেয়া হয়, সেটিই দেখার বিষয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর