1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

যাত্রাবাড়ীতে ১২৫ ভরি চুরি স্বর্ণসহ একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৫০ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী এলাকার হাজী সামাদ সুপার মার্কেটের “রায়হান সুপার মার্কেটে”র ২য় তলার “লিলি গোল্ড হাউজ” থেকে চুরির সংঘটিত ভয়াবহ ১২৫ ভরি স্বর্ণ এবং নগদ অর্থ চুরির ঘটনায় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে একজন আসামিকে গ্রেফতার করেছে।

গত ০৫/১০/২০২৫ তারিখ রাত অনুমান ২১.৩০ ঘটিকা থেকে ০৬/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার মধ্যে* কে বা কাহারা ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মোড় এলাকার হাজী সামাদ সুপার মার্কেটের ভিতরে রায়হান সুপার মার্কেটের ২য় তলার “লিলি গোল্ড হাউজ” নামক জুয়েলারী দোকানে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরচক্র জুয়েলারী দোকানে কেউ না থাকার সুবাধে দোকানের উত্তর পাশের দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে ডিসপ্লেতে থাকা ১২৫ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ২,৩৭,৫০,০০০/- (দুই কোটি সাইত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও ক্যাশ বাক্সে থাকা নগদ ২,৭৫,০০০/- (দুই লক্ষ পঁচাত্তর হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় জুয়েলারী দোকানের মালিক মো: জাকির হোসেন (৩৭) যাত্রাবাড়ী থানায় এজাহার দায়ের করিলে যাত্রাবাড়ী থানার মামলা নং- ১৪, তারিখ- ০৭/১০/২০২৫ খ্রি. ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০ রুজু করা হয়।

চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৫/১০/২০২৫ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আদর্শ নগর এলাকায়* একটি বিশেষ অভিযান পরিচালনা করে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ রাসেল মিয়া (৪১),পিতা- সোহরাব মেম্বার, সাং- চিরাইও, থানা- মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের চিহ্নিত ও গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর