1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জিম্বাবুয়ে সিরিজেও সৌম্যকে নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১২৯ বার পঠিত

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন সৌম্য সরকার। বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে বাঁ পায়ের হাঁটুতে চোট পান এই টাইগার অলরাউন্ডার। যে কারণে ম্যাচটিতে ব্যাটিংও করেননি সৌম্য, তার কনকাশন বদলি হিসেবে নেমে দারুণ এক ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। ওই সময় থেকে সৌম্য বিশ্রামে রয়েছেন। এবার জানা গেল তার সবশেষ অবস্থা।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি (বৃহস্পতিবার) বিডি টাইমসকে সৌম্যের চোট নিয়ে কথা বলেছেন। তিনি জানান, সৌম্যকে আমরা তিন সপ্তাহের কমপ্লিট রেস্ট দিয়েছি। মাত্র এক সপ্তাহ শেষ হলো, আগামী ৬ এপ্রিল তিন সপ্তাহ পূর্ণ হবে। তিন সপ্তাহ পরই আমরা রিভিউ করব একজন অর্থপেডিশিয়ানের সঙ্গে কথা বলে।’

কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সৌম্য, এমন প্রশ্নের জবাবে দেবাশীষ বলেন, ‘আমার পারসোনাল একটা ভিউ আছে, ওটা তো বলে লাভ নেই। আমার ধারণা দেড় মাসের আগে না। তবে ওভাবে আমরা দেড় মাস একবারে বলছি না, তিন সপ্তাহ দেখে তারপর রিভিউ করব আরকি।’

আগামী মাসের শেষ সপ্তাহে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে দল। সেই সিরিজের দলে কি খেলতে পারবেন সৌম্য দেবাশীষের উত্তর, ‘এটা ৬ এপ্রিল বলতে পারব, এখন বলাটা টু আর্লি। কেননা এপ্রিলের শেষে জিম্বাবুয়ে আসবে। আমরা ২১ দিন পর এমআরআই করব উন্নতি কেমন হচ্ছে দেখার জন্য। আপাতত অফিসিয়ালি তিন সপ্তাহ রেস্ট, তারপর রিভিউ।’

উল্লেখ্য, চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলতে নেমে একের পর এক চোটে বিপর্যস্ত হয়েছিল বাংলাদেশ। বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে পায়ে চোট পান সৌম্য সরকার।

একই কারণে তার মাথা ব্যথা এবং দৃষ্টিশক্তিতেও সমস্যা হচ্ছিল বলে জানায় বিসিবি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর