1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাউথইস্ট ব্যাংক এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মাহবুব আলম

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মোঃ মাহবুব আলম সাউথইস্ট ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ১৪ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার) যোগদান করেছেন। সাউথইস্ট ব্যাংকে যোগদানের পূর্বে তিনি এনসিসি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) থেকে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এছাড়াও তিনি যথাক্রমে যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকে বিভিন্ন শাখা ও বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোঃ মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) হতে এমবিএ ডিগ্রী অর্জন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ থেকে এম.কম এবং বি.কম (অনার্স) ডিগ্রি সম্পন্ন করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর