1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

প্রকাশ্যে রাজকুমার সিনেমার প্রথম গান, রোমান্সে মজলেন শাকিব

বিনোদন ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

প্রকাশ্যে এসেছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার প্রথম গান। ঈদে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার আগেই টাইটেল গান মুক্তি দিয়ে শুরু হলো ‘রাজকুমার’-এর পথচলা।

এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম ও কোনাল। আসিফ ইকবালের কথায় গানটির সংগীত আয়োজন করেছেন আকাশ সেন। গানটির কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ।

‘রাজকুমার’ সিনেমার এই টাইটেল গানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে রোমান্স করতে দেখা গেছে শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গানের মতোই গানটি দর্শকদের হৃদয় ছুঁয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে।

গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে হিমেল আশরাফ নির্মাণ করছেন ‘রাজকুমার’। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে ‘রাজকুমার’ গানের দৃশ্যধারণ হয়েছে। যেটাই ভিডিওতে ফুটে উঠেছে।

জানা গেছে, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার। এতে শাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি মুক্তি দেওয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর