1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নওগাঁয় দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি কর্মশালা

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

নওগাঁয় দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নওগাঁর রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটে পিকেএসএফ বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় মোবাইল ফোন সার্ভিসিং, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এবং বিউটিফিকেশন ট্রেডের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জিয়াউদ্দিন ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর (ট্রেনিং, এসেসমেন্ট অ্যান্ড মনিটরিং) মো: আরিফ হোসেন; উপদেষ্টা ডা: ময়নুল হক দুলদুল; নওগাঁ চেম্বার অব কমার্সের সদস্য মো: মনোয়ার হোসেন লিটন এবং রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের ফোকাল পারসন আনতারা ফাহমিদা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের চেয়ারম্যান মো: মুরাদ হোসেন। দক্ষতা উন্নয়ন বর্তমান সময়ের অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি— উল্লেখ করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সিনিয়র মহাব্যবস্থাপক ও SICIP প্রকল্পের মুখ্য সমন্বয়কারী ও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মো: জিয়াউদ্দিন ইকবাল বলেছেন, দেশের শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির জন্য দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, “SICIP প্রকল্পের মাধ্যমে পিকেএসএফ সারাদেশে প্রশিক্ষণের নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করছে। রুমিয়া ট্রেনিং ইন্সটিটিউট দক্ষতা উন্নয়নে যে ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়।”

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা কেবল সার্টিফিকেট অর্জনের জন্য নয়, বাস্তব দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ গ্রহণ করুন। কারণ সত্যিকারের দক্ষতাই আপনাদের কর্মজীবন ও আত্মকর্মসংস্থানের মূল ভিত্তি হবে।”

তিনি সবাইকে আহ্বান জানান- শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করে সমাজে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পখাতের বিকাশ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তিনির্ভর এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণ সমাজকে কর্মমুখী ও আত্মনির্ভর করে তুলবে।

অনুষ্ঠানে নওগাঁর বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর