1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের ব্যবসা সম্প্রসারণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক এর ময়মনসিংহ বিভাগের ব্যবসায়িক লক্ষমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক দিনব্যাপী পর্যালোচনা সভা ০৮ অক্টোবর ২০২৫ তারিখে শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়াম, জামালপুর এ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ময়মনসিংহ বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে করণীয় নির্ধারণ করে তা বাস্তবায়নের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং ব্যবসায়িক কর্মকান্ড সম্প্রসারণ বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্্তে আলী।

প্রধান অতিথি বলেন, কৃষি খাতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণসহ আমানত সংগ্রহ, ঋণ আদায় ও বৈদেশিক রেমিট্যান্স প্রদানে কৃষি ব্যাংক ধারাবাহিক অগ্রগতি অর্জন করছে। চলতি বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ও লাভজনক পর্যায়ে উন্নীতকরণে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।

ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামান, প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ নাজমুল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল নির্বাহী ও শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর