1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি :
  • প্রকাশে সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত
আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় গৌরীপুর উপজেলা অফিসার্স ক্লাবে পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে হাফসা বেগম কোরআন তেলাওয়াত করেন।
স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা,  গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে ইউসুফ, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম,সহ অনেকে। স্বপ্ন সারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান একই দিনে “পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেল্‌প)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বপ্ন সারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা’র সভাপতিত্বে ও জেলা কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন আইরিন পারভীন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর