1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূবালী ব্যাংক উদ্যোগে ‘ব্যাংকিং প্রোডাক্টস্ ক্যাম্পেইন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পঠিত

দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি’র বোর্ডবাজার শাখার উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ব্যাংকিং প্রোডাক্টস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সেবা, ডিজিটাল ব্যাংকিং সুবিধা এবং অন্যান্য সেবা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোঃ লুৎফর রহমান ও অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. এটিএম জাফরুল আযম। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের গাজীপুর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপনা মোহাম্মদ আরিফুর রহমান। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপনা মোহাম্মদ মিজানুর রহমান এবং বোর্ড বাজার শাখার ব্যবস্থাপনা রেহানা খাতুনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক সবসময় গ্রাহকদের আধুনিক, সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই ‘ব্যাংকিং প্রোডাক্টস ক্যাম্পেইন’ সেই ধারাবাহিকতারই অংশ। আমাদের লক্ষ্য, দেশের তরুণ প্রজন্মসহ সকল শ্রেণির মানুষকে ডিজিটাল ব্যাংকিংয়ের আওতায় আনা এবং ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করা। আমি বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা পূবালী ব্যাংকের সেবা সম্পর্কে আরও সচেতন হবেন এবং ব্যাংকিংয়ের প্রতি আস্থা ও আগ্রহ বাড়বে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর