1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মোরেলগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় প্রান গেল শিক্ষকের

এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে দোলা পরিবহনের চাপায় আসাদুজ্জামান (৩৪) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়কের দৈবজ্ঞহাটি এবং সাইনবোর্ড মাঝামাঝি পিঙ্গাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের বাসিন্দা তিনি। এক বছর এক মাস আগে এনটিআরসিএ’র মাধ্যমে বিদ্যালয়টিতে যোগ দেন। তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে তিনি মোটরসাইকেল থামিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ মোরেলগঞ্জ থেকে ঢাকাগামী ‘দোলা পরিবহনের’ (ঢাকা মেট্রো-ব-১৪-৮৬৯০) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে উঠে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সকাল ৯টা থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা পিঙ্গড়িয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ও অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, “আসাদুজ্জামান অত্যন্ত মেধাবী ও দায়িত্বশীল শিক্ষক ছিলেন। প্রতিদিনের মতো আজও বিদ্যালয়ে আসার পথে এই দুর্ঘটনায় আমরা একজন আদর্শ শিক্ষককে হারালাম।”

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর