1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাবা শেষ খাবার খেতে পারলো না 

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি: 
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার পঠিত
বাবা খাবার বাড়তে বলে অটো চার্জ দিতে গেছিলো, সে আর খাইতে আসতে পারলো না। সারাদিন অটোরিকশা চালিয়ে বাসায় এসেও শেষ খাবার খেতে পারলো না আমার বাবা। এভাবেই বাবাকে হত্যার বর্ণনা দিচ্ছিলেন নিহত অটোচালক খোকনের ছোট মেয়ে সুমাইয়া। তিনি অশ্রুসিক্ত নয়নে বাবার হত্যাকারীদের বিচারের দাবি জানান। 
এখনও অধরা মামলার অন্যতম আসামি ইউনিয়ন ছাত্রদলের বহিস্কৃত সভাপতি মোঃ নজরুল ইসলাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইজিবাইক চালক খোকন মিয়া (৫৫)-কে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পরে অভিযুক্ত মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলামকে বহিষ্কার করেছে সংগঠনটি।
জেলা ছাত্রদলের নেতারা জানায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতাকর্মী তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রাখবেন না।
উল্লেখ্য শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা খোকন মিয়ার ওপর হামলা চালায়। খোকনের বাম হাত কেটে ফেলা, মাথায় তিনটি কোপ ও দুই পা ভেঙে থেঁতলে দেওয়া হয়। এঘটনায় নৌবাহিনীর সদস্য বদর উদ্দিন আলসানি বাদল ও মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫–৬ জনকে আসামি করে থানায় মামলা করে।
মামলায় অভিযুক্ত সোহাগ মিয়া (২৫) ও জোসনা আক্তার বেলি (৩৫) সহ  তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাদ মো. আব্দু্ল্লাহ আল মামুন।
আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে পরবর্তীতে আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নিহতের পরিবার। মামলার বাদীর পরিবার জানায় এখনও আসামিরা  বিভিন্ন সময় তাদের হুমকি দিয়ে যাচ্ছেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর