1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

“স্মার্ট হাসপাতাল পাইলট উদ্যোগ” বাস্তবায়নে বিএমইউ ও আইসেস্কোর যৌথ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০১০ বার পঠিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (BMU) এবং ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ICESCO)-এর যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক সভা (Collaboration Meeting between BMU and ICESCO) ৬ অক্টোবর ২০২৫ইং তারিখ, সোমবার রাজধানীর শাহবাগে বিএমইউ-এর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুম নং ৫০৪-এ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসেস্কোর সম্মানিত মহাপরিচালক ড. সালিম এম. আলমালিক (Dr. Salim M. Almalik)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ-এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ। গুরুত্বপূর্ণ ওই অনুষ্ঠানে সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, পিএইচডি প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় “স্মার্ট হাসপাতাল পাইলট উদ্যোগ” শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। বিএমইউ-এর ইন্টারনাল মেডিসিন বিভাগে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পটি দেশের স্বাস্থ্যসেবাকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের একটি মাইলফলক হবে। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অব থিংস (IoT) এবং ইলেকট্রনিক হেলথ রেকর্ড (EHR) ব্যবহারের মাধ্যমে রোগী ব্যবস্থাপনা, চিকিৎসা সেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর করা হবে।
প্রকল্পটি ২০২৬ সালের জানুয়ারি মাসে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হবে। এর আওতায় থাকবে IoT-ভিত্তিক রোগী পর্যবেক্ষণ ব্যবস্থা, স্মার্ট নার্স স্টেশন, ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ, স্বয়ংক্রিয় গুরুত্বপূর্ণ সংকেত পর্যবেক্ষণ এবং ক্লাউড-সংযুক্ত ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডসহ আধুনিক অবকাঠামো ইত্যাদি।
সভায় বক্তারা বলেন, স্মার্ট হাসপাতাল পাইলট উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে রোগীসেবার মান বৃদ্ধি, দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনা উন্নতকরণ, গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে। এটি দেশের স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে। সহায়তায় পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর