
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. শহিদুল ইসলামের প্রয়াত মমতাময়ী মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, মরহুমা ১৯৮৮ সালের ৬ অক্টোবর মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। তাঁর স্মরণে সোমবার এশার নামাজের পর মোরেলগঞ্জ চাউলাপট্রি জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
চাউলাপট্টি জামে মসজিদের সহ-সভাপতি এইচ এম, শহিদুল ইসলাম এর মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন চাউলাপট্রি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আলী। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
পরবর্তীতে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব বারইখালী মেইন রোড ঢালাই ব্রিজ সংলগ্ন উপজেলা প্রেসক্লাব কার্যালয় দ্বিতীয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার শান্তি ও পরিবারের সদস্যদের প্রতি আল্লাহর রহমত কামনা করা হয়। এসময় সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন জামে মসজিদের মোয়াজ্জেম ও হাফেজ মোঃ আবুল বাশার, বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম কারী আবু বকর, সুতালড়ী সফিজউদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জাহিরুল আলমসহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।