
গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারি গ্রামে,উদয়ন সাবলম্বী সংস্থার আয়োজনে বান্ধাব/ সি, আই, এস, ইউ সহযোগিতায় গণকেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ নারীদের ক্ষমতায়িতকরণ প্রকল্পের পলিসি ডায়লগ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২৭ মার্চ বুধবার সন্ধ্যায় উদয়ন স্বাবলম্বী সংস্থা চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সামশীল আরেফিন টিটু, সাঘাটা উপজেলা মহিলা বিষয়ক অফিসার পবন কুমার সরকার, ভরতখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল, ফারুক আর্মি, উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদত হোসেন মন্ডল সহ আরো অনেকে।