1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় বিশ্ববসতি দিবস পালিত

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পঠিত
পরিকল্পিত উন্নয়নের ধারা,নগর সমস্যার  সাড়া’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ববসতি দিবস পালিত হয়েছে। এ দিবসকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সোমবার (৬ অক্টোবর)  সকাল ১০ টায় দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের কোর্টমোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন বিশ্ব বসতি দিবসের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শহিদুল হাসান ও শফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুজাত কাজী  এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, যেখানে মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণ হয় সেখানেই বসতি গড়ে উঠে। ঘর-বাড়ি বানাতে গেলে নিজেরা খেয়াল রাখবেন। দায়িত্ব এড়ানো যাবে না। সতর্ক থাকতে হবে। গণপূর্ত সরকারি ভবনে কাজ করে থাকে। বেসরকারি ভবনের মত যত্ন নেয়া হয় না।  সঠিক পরিমাণে উপকরণ দেয়া  না হয় ,তাহলে  দীর্ঘদিন টিকবে না। একটা ভবন ৫০ বছর ঠিকভাবে চলতে হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর