1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাংলাদেশ ব্যাংকের সাথে সীমান্ত ব্যাংকের অংশ গ্রহণ মূলক চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

সীমান্ত ব্যাংক সম্প্রতি ”ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম” এর আওতায় আর্থিক সেবাভুক্তিমূলক অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সাথে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির আওতায় ক্ষুদ্র আমানতকারী যেমন ১০/৫০/১০০ টাকার একাউন্ট হোল্ডার, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ঋণের বিপরীতে গ্যারান্টি সুবিধা পাবেন। প্রথাগত ব্যাংকিং ব্যস্থায় জামানতের ঘাটতিজনিত কারনে যারা ঋণ গ্রহনে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, এ স্কিম তাদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মোঃ শওকাতুল আলম এর উপস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের পরিচালক জনাব মুহাম্মদ নাজমুল হক এবং সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) জনাব মোহাম্মদ আজিজুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক জনাব মোহাম্মদ ইমাম হোসেন, অতিরিক্ত পরিচালক জনাবা জোবায়দা আফরোজ, সীমান্ত ব্যাংকের এসএমই ব্যাংকিং এর সিনিয়র ম্যানেজার জনাব সঞ্জয় পাল-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত  ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর