1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গা দর্শনা ইমিগ্রশন চেকপোস্ট হতে অবৈধ অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে হস্তান্তর 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৫১ বার পঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট হতে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক দীপক কুমার ঠাকুরকে (৩৫) হস্তান্তর করা হয়েছে। 
বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সোয়া ১২টায় দর্শনা সীমান্তের ৭৬ নম্বর খুঁটি সংলগ্ন এলাকায় দু’দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ওই নাগরিককে হস্তান্তর করা হয়। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই আতিকুর রহমান জানান, ভারতের বিহার রাজ্যের সমস্তিপুর জেলার ওয়ারিশনগর থানার মনিহারপুর গ্রামের শ্রীরাম নরেশ ঠাকুরের ছেলে দীপক কুমার ঠাকুর অবৈধভাবে সীমান্ত গলিয়ে এদেশে প্রবেশ করে।
অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর পিরোজপুর থানায় একটি মামলা হওয়ায় পর তাকে আদালতে সোর্পদ করা হয়। সে সময় পিরোজপুর আদালতের বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশে দেন। ২০২৩ সালের ১৮ অক্টোবর পিরোজপুর জেলা কারাগার হতে তাকে চুয়াডাঙ্গা জেলা  কারাগারে নেয়া হয়। এরপর ৪ বছর ৬ মাস ১৯ দিন পর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে তার বাবা শ্রীরাম নরেশ ঠাকুর ও তার মেয়ের স্বামী গৌরব কুমারের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তরের সময় ভারতীয় বিএসএফের কোম্পানী কমান্ডার এসি ভিওসি এইচ মাখেন এবং বিএসএফের কমান্ডেন্ট নাগা রঞ্জন, ডিআইবি সাধন কুমার মন্ডল ও কৌশিক বিশ্বাস,কাস্টমস সুপার রামওতার  পি যাদব, কৃষ্ণগঞ্জ থানার এসআই তন্ময় দাস, গেদে ইমিগ্রেশন কর্মকর্তা জিসি দে ও রেডক্রসের প্রতিনিধি চিত্ত রঞ্জন দাস। এদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের ইনচার্জ সুবেদারের এনামুল কবির, কাস্টমস সুপার জাহিদ হাসান, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই আতিকুর রহমান, দর্শনা থানার এসআই ফাহিম হাসান ও জেলা কারাগারের কারারক্ষী মনিরুজ্জামান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর