1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স বিষয় অধিভুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
  • প্রকাশে সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

২০২০ সালের পূর্বে অনার্স স্তরে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষকের বিষয় অনার্স অধিভুক্তি ও এমপিও প্রদানের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ অনার্স বিষয় অধিভুক্তি প্রত্যাশী শিক্ষক সংগঠন।

মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. মানিক মিয়া (নাঙ্গলকোট কলেজ, কুমিল্লা) ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন (ভূরুঙ্গামারি মহিলা কলেজ) নেতৃত্ব দেন। এছাড়া উপস্থিত ছিলেন তারিক আজিজ (এসডি ডিগ্রী কলেজ, বিনাইদহ), মো. শাহিন আলম শাহিন (পদ্মা সরকারী কলেজ, রাজশাহী), সুলতান মাহমুদ (ফুলবাড়ী কলেজ, কুড়িগ্রাম), মুনিরা খাতুন (বগুড়া আদর্শ ডিগ্রী কলেজ), সৈয়দ আলমগীর, মাসুদ রানা (ডা. সেকান্দর আলী কলেজ, শেরপুর) ও শাহ জামাল (ইসলামিয়া কলেজ, রাজশাহী) সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষকরা ।

বক্তারা বলেন, “আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কর্তৃক অনার্স শাখায় বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক। কিন্তু দীর্ঘদিন যোগাযোগের পরও আমাদের বিষয়সমূহ অধিভুক্ত করা হচ্ছে না। এতে শিক্ষক-শিক্ষার্থী উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

তারা দ্রুত অনার্স বিষয়ে অধিভুক্তি ও এমপিও প্রদানের মাধ্যমে সংকট নিরসনে শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর