1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আমাদের জনগণকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে -চট্টগ্রামের বিভাগীয় কমিশনার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পঠিত
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, বালু মহল রক্ষাসহ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে প্রচুর মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জব্দ করা হচ্ছে বিভিন্ন যন্ত্র-সামগ্রী। জেল-জরিমানা করা হচ্ছে।
তিনি মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে বিজয়নগর উপজেলার সরাসরি সংযোগ সড়ক সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ৯ কিলোমিটারের উভয়পাশে লাগানো বৃক্ষরোপণ কর্মসূচী পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন আরো বলেন, দীর্ঘদিনের অনিয়মের কারণে দুর্বৃত্তরা সমাজে যেভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, তারা পরিবেশের যেভাবে ক্ষতি করছে, বালু লুট করছে এর মাধ্যমে তারা দেশকে বিপদাপন্ন করছে এবং আমাদের জনগণকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আমরা বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশকে সুন্দর করে রাখবো।
সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের বৃক্ষরোপন প্রসঙ্গে তিনি বলেন, গাছগুলো বড় হলে এই অঞ্চলের মানুষের গর্ব করার বিষয় হবে। এতে করে এখানকার ভূমি অধিকার রক্ষা হবে। তেমনি ভাবে এটি সৌন্দর্য্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময়  জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা চাকমাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর