1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাউথইস্ট ব্যাংক-এর ৩০তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৩০তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভা গত ১৭ সেপ্টেম্বর, ২০২৫ইং রোজ বুধবার, সকাল ১১.০০ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম সভাপতিত্ব করেন। সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহন করেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারপারসন মিসেস রেহানা রহমান। এছাড়াও বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন পর্ষদের পরিচালকবৃন্দ মিসেস জোসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ, জনাব নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান (চেয়ারম্যান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি), জনাব মোঃ রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি), জনাব মোঃ নুরুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: সিঙ্গেল ক্লিক আইটি সল্যুশন (প্রা:) লিমিটেড), স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম, মঈন, আলম ফিরোজী (চেয়ারম্যান, অডিট কমিটি) এবং ড: মো: মজিবুর রহমান (পিএইচডি)। সভায় আরও সংযুক্ত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব আবিদুর রহমান চৌধুরী এবং কোম্পানী সচিব জনাব মামুনুর রশীদ, এফসিএস। ব্যাংকের সম্মানিত উদ্যোক্তাগণ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহন করেন।

সভায় ব্যাংকের পরিচালন ফলাফল, ভাল পরিচালন প্রসূত মুনাফা ও ব্যবসায়ে উত্তম প্রবৃদ্ধি অর্জনের উপর আলোকপাত করা হয়। সভায় প্রকাশ করা হয় যে, ব্যাংক বিগত ২০২৪ সালে ১১,৭২১.২৯ মিলিয়ন টাকা (সম্মিলিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। ৩১শে ডিসেম্বর, ২০২৪ ইং তারিখে ব্যাংকের আমানতের পরিমান ৪১১,৩৪৩.৯০ মিলিয়ন টাকা, মোট সম্পদের পরিমান ৫৪৫,৮৫৮.৬০ মিলিয়ন টাকা, শেয়ার প্রতি আয় ০.৩২ টাকা (সম্মিলিত), শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৩.৫৯ (সম্মিলিত)।

২০২৪ সালে ব্যাংকের মূল্য-আয় অনুপাত ছিল ২৩.৯৪ গুন। ৩১শে ডিসেম্বর, ২০২৪ ইং তারিখে ব্যাংকের রেগুলেটরি মূলধনের পরিমান দাঁড়িয়েছে ৪১,৫৮২.০৯ মিলিয়ন টাকায়। ব্যয় দক্ষতার ভিত্তিতে সাউথইস্ট ব্যাংক ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষস্থানে  অবস্থান করে। ব্যাংকের আয় অনুপাত ব্যয় ছিল ৩৮.৮৩% । ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) ৩১শে ডিসেম্বর ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীর এবং ৩০শে জুন, ২০২৫ সালের অনিরীক্ষিত আর্থিক বিবরণীর উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদের জন্য ব্যাংকের ক্রেডিট রেটিং এএ (ডবল এ) এবং স্বল্প মেয়াদের জন্য এসটি-২ প্রদান করেছে।

ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম, তাঁর বক্তব্যে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সর্বাত্নক সহযোগিতা ও সমর্থনের জন্য পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডারগণের উ”ছ¡সিত প্রশংসা করেন। ব্যাংকের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে তিনি ব্যাংকের পরিচালন দক্ষতার মান ও মুনাফা বৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের পাঠানো সুচিন্তিত ও গঠনমূলক পরামর্শসমূহ ক্রমান্বয়ে বাস্তবায়নেরও প্রতিশ্রুতি প্রদান করেন। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনলাইনের মাধ্যমে তাঁদের মূল্যবান প্রশ্ন ও মতামত প্রেরণ করেন। তাঁরা চমৎকার পরিচালন ফলাফল, স্থিতিশীল লভ্যাংশ ঘোষনা এবং তথ্য-সমৃদ্ধ, সমন্বিত এবং আকর্ষনীয় বার্ষিক প্রতিবেদন-২০২৪ প্রকাশের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর