1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নাসিরনগরে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৭২ বস্তা চাল উদ্ধার, দুই শ্রমিকের কারাদন্ড

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে মজুদ করা খাদ্য বান্ধব কর্মসূচীর ১৭২ বস্তা সরকারী চাল উদ্ধার করা হয়েছে। এ সময় শাহ কামাল- (৩৮) ও জুয়েল মিয়া-(৪০) নামে দুই শ্রমিককে গ্রেপ্তার করে, পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ৩ দিন করে কারাদন্ড দেয়া হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন উপজেলা সদর বাজারের গৌর মন্দির সংলগ্ন এলাকার মোতাহারের দোকান থেকে  ১৫০ বস্তা ও রহমত আলীর দোকান থেকে  ২২ বস্তা চাল উদ্ধার  করেন। এ সময় দোকান দুটি থেকে ১৫০ টি খালি বস্তা, একটি ওজন মাপার যন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়।  এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দন্ডপ্রাপ্ত শাহ কামাল ও জুয়েল মিয়ার বাড়ি উপজেলার আশুরাইল গ্রামে। অভিযান কালে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, “আমাদের গুদাম থেকে নিয়মিত ডিলাররা চাল নিয়ে যাচ্ছেন এবং তাদের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। কীভাবে এসব সরকারি বস্তা দোকানে এলো, তা দোকানদার ও সংশ্লিষ্ট ডিলাররা ভালো বলতে পারবেন। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবুল হোসেন বলেন, “আমি এখনই কিছু বলতে পারছি না। অফিসে এসে বিস্তারিত জানাতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি সিলমোহরযুক্ত বস্তায় চাল এবং ১৫০ টি খালি বস্তা জব্দ করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে চাল মজুদ করা হয়েছিলো। চালগুলো উদ্ধার করে আমাদের হেফাজতে  নিয়ে আসা হয়েছে। রাতেই ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্রেপ্তারকৃত ২ শ্রমিককে ৩ দিন করে কারাদন্ড দেয়া হয়েছে। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর