1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় -ইঞ্জিনিয়ার শ্যামল

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৯ বার পঠিত

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট নিজ বাড়িতে কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজসহ জেলার বিভিন্ন কলেজের সাধারণ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, এ বি এম মমিনুল হক, এডভোকেট হোসেন গোলাপসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, দেশের সঠিক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা মন্তব্য করেন।

এ সময় শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র সংসদ পুনরায় চালু করার দাবি জানান। পাশাপাশি তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপহার দেওয়া দুটি বাস পুনরায় চালু করারও দাবি তোলেন। শিক্ষার্থীদের এ দাবিকে নেতৃবৃন্দ ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর