1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চামড়া শিল্পে বিনিয়োগে আগ্রহী ইইউ

মোঃ ফারুক হোসেনঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

বাংলাদেশের চামড়া শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ডেলিগেশন অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশের হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন ড. মিহাল ক্রেইজা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন।

আজ বুধবার (২৭ মার্চ) সাক্ষাৎকালে তারা বাংলাদেশে চামড়া শিল্পের সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ড. মিহাল ক্রেইজা সাভারে অবস্থিত ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল স্টেট (সাভার ট্যানারি) পুনর্গঠন, উন্নয়ন এবং সলিড বর্জ্য অপসারণে ইইউ-এর সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও তিনি বাংলাদেশে নতুন একটি কমন অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে (সিইটিপি) ডিজাইন ও কন্সট্রাকশনে ইইউ-এর অর্থায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি চামড়া শিল্পে অর্থায়ন ও অন্যান্য বিষয়ে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সহযোগিতার বিষয়টিও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এই শিল্পের উন্নয়নে আগ্রহ প্রকাশ করায় ডেলিগেশন অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ জানান এবং এ বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরসমূহের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সার্বিক কার্যক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সর্বাত্মক সহযোগিতার নিশ্চয়তা দেন।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন, গার্মেন্টস শিল্পের পর বাংলাদেশে চামড়া শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে চামড়া শিল্পের উন্নয়নে ইউরোপীয়ান ইউনিয়নের কারিগরি ও অন্যান্য সহযোগিতার ওপর সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর