1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জুলাই আন্দোলনে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্ররা জীবনবাজী রেখেছিলো-ড. তৌফিকুল ইসলাম মিথিল

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৮ বার পঠিত
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ তৌফিকুল ইসলাম মিথিল বলেছেন, জুলাই আন্দোলন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্র্যাকডাউনের পর প্রায় অনিশ্চিত ও স্তিমিত  হয়ে গিয়েছিলো, তখন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘবদ্ধ করে আন্দোলন অব্যাহত রাখার জন্য জীবনবাজি রেখে মাঠে নেমেছিলাম।
তখন আমার হাজারো ছাত্র-ছাত্রী আমার মতো তাদের অন্যান্য শিক্ষকদের কে আন্দোলনের মাঠে দেখে উদ্বুদ্ধ হয় এবং আন্দোলনের গতি তরান্বিত হয়ে শেষ পর্যন্ত আমরা ৫ ই আগষ্ট বিজয় অর্জন করতে সক্ষম হই। তিনি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় একথা বলেন।
এ সময় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে বলেন, দল আমাকে মনোনয়ন দিলে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবো, আর অন্য কাউকে দিলে তার পক্ষে কাজ করবো।
শিক্ষা,স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলার ইচ্ছে ব্যক্ত করে তিনি আরো বলেন, শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটানো, তরুণদের ক্যারিয়ার উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও পৌর এলাকার আধুনিকায়নে তাঁর বাস্তব ভিত্তিক পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন  শহীদ মীর মুগ্ধের বাবা ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মীর মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপি উপদেষ্টা ডাঃ মনিরুল ইসলাম চয়ন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও  জেলা যুবদলের সাবেক সভাপতি এমদাদুল হাসান, বি আর ডিবির সাবেক পরিচালক মোরশেদুল হক, জেলা বিএনপির সাবেক সদস্য ওয়াহিদুর রহমান ইমন, জেলা যুবদলের শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিদারুল আলম রাজিব, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মীর সাইফুল আলম রিফাতসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর