1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

প্রেম করে বিয়ে, সেই স্বামীর ছুরিকাঘাতেই নিহত জুথি

সাহেব আলী, নওগাঁ :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

নওগাঁ সদর উপজেলার কাঠাতলী এলাকায় স্বামীর ছুরিকাঘাতে জুথি (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জুথি সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়ার বাসিন্দা ঝুন্টু প্রামানিকের মেয়ে।

জানা গেছে, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে জুথির বিয়ে হয় গাজীপুরের বাসিন্দা তানভীরের সঙ্গে। তবে বিয়ের কয়েক মাস পর জুথি জানতে পারেন, তানভীরের পুর্বেও আরো একজন স্ত্রী রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় সম্পর্কের কলহ । একপর্যায়ে জুথি স্বামীর বাড়ি ছেড়ে নওগাঁয় বাবার বাড়িতে চলে আসেন এবং আদালতে একটি মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানির দিন। সকালে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জুথি। এ সময় কাঠাতলী এলাকার প্রধান সড়কের পাশে একটি মাইক্রোবাস নিয়ে ওঁত পেতে ছিল তানভীর। জুথি রাস্তায় দাঁড়াতেই তানভীর ছুরি দিয়ে তাকে আঘাত করে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জুথিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর