1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নূরকে এখনও বিদেশে না নেয়া দুঃখজনক

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশে সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

কোটা সংস্কার আন্দোলনের রূপকার ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ বলেছেন, উন্নত চিকিৎসার জন্য ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে এখনও বিদেশে না নেয়া দুঃখজনক।

তিনি বলেন, জুলাই গণআন্দোলনের ভিত্তিতে গঠিত সরকারের আমলে ভিপি নুরের উপর হামলা যেমন উদ্বেগজনক, তেমনি উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে পরিপূর্ণ সুস্থ করার ক্ষেত্রে গড়িমসি অগ্রহণযোগ্য।

সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ আজ শুক্রবার সিদ্ধিরগঞ্জের নুরবাগ এলাকায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড অনুমোদিত ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, গুনগত ও বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের বেতন স্কেল ও গ্রেড আকর্ষণীয় করতে হবে, যেন তরুণ সমাজের কাছে পেশা হিসেবে শিক্ষকতেই প্রথম পছন্দ হয়।

অনুষ্ঠানে জুলাইযোদ্ধা সাদ্দাম হোসেনকে কলেজের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির কর্ণধার-প্রতিষ্ঠাতা ওমর ফারুক। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফাতেমাতুজ জোহরা, শিক্ষক সাজ্জাদ হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নার্গিস আক্তার, কাজী ফাহিম, সোহেল রানা, আবদুর রাজ্জাক ও তানিয়া আক্তার।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর