1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি প্রত্যাহার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৮ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভ কামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন কে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকিব উর রেজা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন কে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম কে।
এর আগে, মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে থেকে ডাকসু নির্বাচন নিয়ে একটি স্ট্যাটাস পোস্ট দেওয়া হয়। ফেসবুকে দেয়া স্ট্যাটাসে লেখা ছিল, “মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।
ওসির এই পোস্ট প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। সাধারণ  মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ পর্যন্ত ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরে কয়েক ঘণ্টার ব্যবধানে স্ট্যাটাসটি মুছে ফেলা হলেও বিতর্ক থামেনি।
পরে মঙ্গলবার সকালে ওসি থানায় একটি জিডি করেন। জিডি নোটে ওসি মোজাফফর হোসেন বলেন, “আমার ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যে প্রনোদিত ভাবে হ্যাক করত: একটি রাজনৈতিক পোস্ট করেছে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া স্ক্রিন শর্টে দেখা যায় যে, বেগুনি রংয়ের ব্যাক গ্রাউন্ডে শুভ কামনা ২১, ১৭, ০৮, লেখা পোস্ট প্রচার হচ্ছে।
বিষয়টি আমি তাৎক্ষনিক পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে অবহিত করেছি। কে বা কারা এই পোস্ট করেছে আমার জানা নেই। পরবর্তীতে আমি আমার আইডিতে ঢুকে উক্তরূপ দেখিতে পাইনি। আমি আমার সরকারী আইডি তে হ্যাক হওয়ার বিষয়টি অবগত করে পোস্টটি দিয়েছি। এই ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, আমাকে হেয় করার উদ্দেশ্যে আমার ফেসবুক আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দেয়া হয়েছে। এই ধরনের পোস্টে মানুষকে বিভ্রান্ত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। এতে রাজনৈতিক পোস্ট দেয়। বিষয়টি নজরে আসার পর আমি আমার উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এই ঘটনায় সাধারণ ডায়েরি করেছি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর