1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা উদযাপন করেছে গ্রামীণ ব্যাংক।

এ উপলক্ষে ২৬ মার্চ (মঙ্গলবার) ২০২৪, বিকাল ৩টায় গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়, মিরপুর-২, অডিটোরিয়ামে প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব প্রদীপ কুমার সাহা, মহাব্যবস্থাপক, অভ্যন্তরীণ নিরীক্ষণ ও পরিপালন বিভাগ, গ্রামীণ ব্যাংক ।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। আলোচনা সভায় ব্যবস্থাপনা পরিচালক জনাব নূর মোহাম্মদ বলেন, ‘মানুষের মৌলিক ও ন্যায়সংগত অধিকার নিশ্চিত করার মাধ্যমে জাতীয় পরিচয় প্রতিষ্ঠা, শোষণ, বৈষম্য, অন্যায়ের অবসান ঘটিয়ে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত একটি সুখীসমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই অর্থবহ হয়ে উঠবে আমাদের স্বাধীনতা।’

আলোচনার মাঝে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, বঙ্গবন্ধু ও বাংলাদেশের উপর নির্মিত তথ্যচিত্র, একাত্তরের চিঠি ও স্বাধীনতার কবিতা আবৃত্তি ও ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্য, মুক্তিযুদ্ধে দেশের জন্য আত্মদানকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর