1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিজয়নগরের চান্দুরা-বুধন্তী ইউনিয়ন সরাইল আসনে যুক্ত করার প্রতিবাদে লাগাতার অবরোধ যান চলাচল বন্ধ 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পঠিত
সরকারী গেজেটে ব্রাহ্মণবাড়িয়ার সদর বিজয়নগর ৩ আসনের সীমানা বণ্টনে বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে সরাইল আশুগঞ্জ ২ আসনে যুক্ত করার প্রতিবাদে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছে বিজয়নগর উপজেলার জনগণ।
এ দুটি ইউনিয়নকে বিজয়নগর আসনে পুনর্বহাল রাখার দাবিতে শনিবার ৭ই সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট মহাসড়কের চান্দুরা বাসস্ট্যান্ড মোড়ে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে সকাল থেকেই ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম যান চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও চালকদের পরতে হয়েছে  চরম ভোগান্তিতে। অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।
অবরোধে অংশ নেয়া চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারের ব্যবসায়ী হেলাল উদ্দিন অভিযোগ করেন, হঠাৎ করে সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে, কোনো গণশুনানি বা জনগণের মতামত ছাড়া। এতে জনগণ ক্ষুব্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছে। আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন বলেন, “চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে সরাইল আসনে যুক্ত করার ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেয়া হবে না। জনগণ যেটি চায় সেটিই হতে হবে। বিজয়নগরের সঙ্গে এই দুটি ইউনিয়ন ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সামাজিকভাবে উতপ্রোতভাবে যুক্ত রয়েছে। আমরা দাবী জানাচ্ছি অবিলম্বে এই গেজেট বাতিল করে পুনরায় বিজয়নগরে দুটি ইউনিয়নকে যুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লাগাতার অবরোধ চলবে।
অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। ট্রাকে থাকা পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা। যাত্রীরা বলেন, হঠাৎ করে সড়ক অবরোধের কারণে তারা চরম দুর্ভোগে পড়েছেন।
খাটিহাতা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিজয়নগর থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ একযোগে কাজ করছে।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির খবর পাওয়া যায়নি। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবী পূরণ না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে এবং জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ মহাসড়কেও অবরোধের ডাক দেয়া হতে পারে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর