1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মিনিস্টারের ‘শত কোটি টাকার ঈদ উপহার’

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২০৩ বার পঠিত

মিনিস্টার ইলেকট্রনিক্সের রেফ্রিজারেটর কিনে আরেকটি রেফ্রিজারেটর ফ্রি পেলেন মোহাম্মদপুর এলাকার বাসিন্দা জনাব মোঃ আসাদৃজ্জামান সুমন । সম্প্রতি মিনিস্টার কোম্পানি কর্তৃক ঘোষিত “জব্বর ব্যাপার: শত কোটি টাকার ঈদ উপহার” অফারের আওতায় ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে অবস্থিত মিনিস্টারের নিজস্ব শো-রুম থেকে ‘এম ২৪২’ মডেলের একটি রেফ্রিজারেটর কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে তিনি আরেকটি রেফ্রিজারেটর ফ্রি পান।

ফ্রি রেফ্রিজারেটরটি গ্রাহককে তুলে দেন মিনিস্টার গ্রুপের সম্মানিত ডিরেক্টর জনাব মাহমুদুর রহমান খান ও ডিএম নাজমুল হোসেন অনিক। এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শো-রুমের ম্যানেজারগণ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবার মধ্যে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে মিনিস্টার গ্রুপ নিয়ে এসেছে ‘জব্বর ব্যাপার: শত কোটি টাকার ঈদ উপহার’ অফার। এ অফারের মাধ্যমে একজন গ্রাহক মিনিস্টার গ্রুপের যে কোনো মডেলের ফ্রিজ, এলইডি টিভি, ও এসি কিনলেই পেতে পারেন স্ক্র্যাচ কার্ড। আর কার্ড ঘষেই পাওয়া যাবে সর্বোচ্চ দশ হাজার টাকা মূল্যের ইনস্ট্যান্ট গিফট বক্স, ১০০% পর্যন্ত ফ্রি পণ্যসহ নিশ্চিত আকর্ষণীয় সব উপহার।

গ্রাহক ১০০% ফ্রি পেয়ে অত্যন্ত খুশি । ফ্রি পাওয়ার অনুভুতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে, রেফ্রিজারেটর কিনে ১০০ শতাংশ ফ্রি পেয়েছি। এ খুশি ভাষায় প্রকাশ করার মতো নয়। সত্যি কথা বলতে এ ঈদে ফ্রিজ কেনাটা খুব চাপের ব্যাপার ছিল। তবুও অতিপ্রয়োজন ছিল বিধায় রেফ্রিজারেটর কেনার জন্য মনস্থির করি। আশপাশের অনেকের কাছ থেকে খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত নেই যে, মিনিস্টার রেফ্রিজারেটরই নেব। তখনও ভাবিনি এত বড় বিস্ময় অপেক্ষা করছে আমার জন্য। মিনিস্টার কোম্পানিকে বিশেষ ধন্যবাদ ক্রেতা সাধারণের জন্য এমন অফার রাখার জন্য।”

এ বিষয়ে মিনিস্টার গ্রুপের হেড অব ব্র্যান্ড সোহেল কিবরিয়া বলেন, “ঈদ হচ্ছে আনন্দ উদযাপন ও উপহার দেওয়ার সময়। তাই এবারের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দিতে সম্মানিত গ্রাহকদের জন্য মিনিস্টার গ্রুপ এই অফারটি নিয়ে এসেছে। শুধু ১০০% নয়, মিনিস্টার পণ্য ক্রয়ে এমন আরো কোটি কোটি টাকার ঈদ উপহার অপেক্ষা করছে সম্মানিত গ্রাহকদের জন্য । আশা করি সম্মানিত গ্রাহকগণ মিনিস্টার পণ্য কিনে ঈদের আনন্দ আরো দ্বিগুণ করে তুলবে।”

এছাড়া, মিনিস্টারের সর্বশেষ অফার বা যে কোন তথ্য জানতে ভিজিট করুন https://ministerbd.com/ অথবা যোগাযোগ করুন হটলাইন: ০৯৬০৬ ৭০০ ৭০০/ ০৯৬০৬ ৭০০ ৭০০ নম্বরে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর