1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

প্রফেশনাল বক্সিংয়ের সম্ভাবনা নিয়ে কর্মশালা।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি ও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়শনের একটি কর্মশালা ২৭ ফেব্রুয়ারি- ২০২৪ অলিম্পিক ভবন, ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজীবের সভাপতিত্বে ওয়ার্কশপটি পরিচালিত হয়।এতে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বিএসপিএ’র সাধারণ সম্পাদক মো. সামন হোসেন। বিএসপিএ নির্বাহী সদস্য পরাগ আরমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএসপিএ সহ-সভাপতি কাজী শহীদুল আলম।

প্রফেশনাল বক্সিং কে আরো জনপ্রিয় করা এবং এ সম্পর্কে আরও জোরদার প্রচারণার জন্য এই ওয়ার্কশপ আয়োজন করা হয়। দেশে প্রফেশনাল বক্সিংয়ের বর্তমান অবস্থা, বিশ্ব পরিমণ্ডলে সম্ভাবনা এবং এর ভবিষ্যত নিয়ে সাংবাদিকদের অবহিত করার লক্ষ্যে ওয়ার্কশপের মাধ্যমে বিষয়টি সকল কে অবগত করা হয়।

বিএসপিএ’র সদস্য ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন সংবাদ মাধ্যমের প্রায় ৬০ জন ওয়ার্কশপে অংশ নেন।
বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দেশে এখন প্রায় ছয় শতাধিক প্রফেশনাল বক্সার আছেন।

যাদের উপযুক্ত পরিচর্চা করলে বিশ্বআসরেও তারা নিজেদের পাশপাশি দেশের জন্যও প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। গত কয়েক বছরে দেশের বক্সাররা বেশ কয়েকটি বিদেশি প্রফেশনাল আসরে অংশ নিয়ে আয়ের সুয়োগ পেয়েছেন। এ বছরের শেষভাগে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর