
ব্রাহ্মণবাড়িয়ায় সবজি, মুদি ও ফলের দোকানে অভিযান পরিচালনা করে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের রেলওয়ে স্টেশন এলাকার বউ বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে রেলওয়ে স্টেশন এলাকার বউ বাজারে অভিযান চালিয়ে সবজি, মুদি ও ফল বিক্রির দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৫ দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।