1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সীমান্ত ব্যাংকের ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড শুভ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

সীমান্ত ব্যাংক সম্প্রতি ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড সেবা শুভ উদ্বোধন করেছে। সীমান্ত ব্যাংক ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকগন অত্যাধুনিক সুযোগ-সুবিধা ও আর্থিক স্বা”ছন্দ্য উপভোগ করতে পারবেন। ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড নিরাপত্তা ও বিশ্বব্যাপী গ্রহনযোগ্যতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সীমান্ত ব্যাংকের অঙ্গীকারকে প্রতিফলিত করে।

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহাদত শিকদার, বিজিবিএমএস, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক (সদর দপ্তর), বর্ডার গার্ড বাংলাদেশ এবং চেয়ারম্যান, অডিট কমিটি, সীমান্ত ব্যাংক ৩১ আগস্ট, ২০২৫ তারিখে সীমান্ত ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ আজিজুল হক, হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম, হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম সহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড সেবা উদ্বোধনের মাধ্যমে দেশের ক্রেডিট কার্ড ব্যবসায় সীমান্ত ব্যাংকের অবস্থান দৃঢ় হবে। সীমান্ত ব্যাংক সর্বদা তার গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনী ব্যাংকিং পরিষেবার উপর জোর দিয়ে এসেছে। ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড চালু করার মাধ্যমে গ্রাহকদের আরো উন্নত ও প্রিমিয়াম ব্যাংকিং সেবা প্রদান করা সহজ হবে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর